এখনও সকালে জানালায় জমে আলো
এখনও পাখির গান সন্ধ্যায় থামে,
এখনও সময় আগের মতই ভালো
এখনও শহরে রাস্তা প্রেমের নামে।
এখনও বিকেল স্কুল থেকে বাড়ি ফেরে
এখনও শিশুরা সোনাকাঠি ছোঁয়,
এখনও ছাদের কোণে পোড়া সিগারেট
এখনও শুকনো ফুল জমানো খাতার পাতায়।
এখনও সে ফুলে, কবেকার ভুলে
এখনও সে ফুলে, কবেকার ভুলে,
আনমনে আঙুল ছোঁয়াই।
এখনও মিনারের জাফরিতে চাঁদ আসে
এখনও ধানের শিষে কুহেলি ছড়ায়,
এখনও খেয়াঘাটে বুড়ো গাছ আছে
এখনও সদ্যোজাত কাঁদে আজানের গায়ে।
এখনও কথার নীচে আলতো কথারা জমে
এখনও ন্যাপথলিন শীতের পোশাকে,
এখনও চিনেবাদাম নুনের মোড়ক
এখনও হাতের পরে রাখা হাতে মাটি।
এখনও সে হাতে, মাটির মলাটে
এখনও সে হাতে, মাটির মলাটে,
ফেলে আসা দিন.. বেঁধে রাখি।
এখনও সকালে লিরিক্স - চিরকুট :
Ekhono sokale janlay jome aalo
Ekhono pakhir gaan sondhay thaame
Ekhono somoy ager motoi bhalo
Ekhono shohore rasta premer naame
Ekhono biker school theke bari fere
Ekhono shishura sonakathi chow
Ekhono chader kone pora cigarate
Ekhono shukno phul jomano khatar patay
Ekhono se fule kobekar bhule
Aanmone angul chowai
0 Comments
largest Bangla Lyrics and Guitar Tabs website featuring lyrics, tabs, requests, submit your lyrics and more.