Tumi Chader Jochona (তুমি চাঁদের জোছনা নও) Lyrics - Andrew Kishore, Sabina

 

Tumi Chader Jochona (তুমি চাঁদের জোছনা নও) Lyrics
Tumi Chader Jochona Lyrics In Bangla - Hridoyer Ayna. The song is sung by Andrew Kishore And Sabina Yasmin. Starring: Riaz & Ayna. Tumi Chander Jochona Nou Song Lyrics written by Moniruzzaman Monir And Music composed by Alam khan.

Song: Tumi Chader Jochona Nou (তুমি চাঁদের জোছনা নও)
Movie: Hridoyer Ayna
Singer: Andrew Kishore & Sabina Yasmin
Lyricist: Moniruzzaman Monir
Music:  Alam khan
Director: Mokhlesur Rahman
Cast: Riaz & Ayna
Label: Anupam Recording Media

 

 

Tumi Chader Jochona Lyrics :

তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাঁদের জোছনা নও
ফুলের উপমা নও,
নও কোন পাহাড়ি ঝর্ণা
আয়না.. তুমি হৃদয়ের আয়না

তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও,
তুমি শুধু আমারই গয়না
আয়না.. তুমি হৃদয়ের আয়না

কবির লেখা যত কবিতা
শিল্পীর আঁকা যত ছবি
তোমার তুমির কাছে
হার মেনে যায় যেন সবই

সাঁঝের বেলা রাঙ্গানো ধুলি
বর্ষাকালের ভরা নদী
তোমার রূপের কাছে
হার মেনে যায় যেন সবই

তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারই গয়না
আয়না.. তুমি হৃদয়ের আয়না

বাবুই পাখির সাজানো বাসা
ময়না পাখির কথাগুলো,
তোমার গুণের কাছে
সবকিছু হার মেনে গেলো

ভালবাসার রূপালী তারা
সূর্যের মাঝে যত আলো,
তোমার প্রেমের কাছে
সবকিছু হার মেনে গেলো

তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাঁদের জোছনা নও
ফুলের উপমা নও,
নও কোন পাহাড়ি ঝর্ণা,
আয়না .. তুমি হৃদয়ের আয়না

তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারই গয়না
আয়না .. আমি হৃদয়ের আয়না
তুমি হৃদয়ের আয়না,
আমি হৃদয়ের আয়না

 

Post a Comment

0 Comments