Ghum Lyrics by Tahsan And Minar Rahman
Ghum Song Is by Thasan Khan And Minar Rahman
from Ari Bengali Album. Starring: Tanvir Rhythm And Susmita Sinha.
MUsic Composed by Tahsan And Song Lyrics In Bengali Written by Minar
Rahman.
Song : Ghum
Album : Ari
Singer : Thasan Khan & Minar Rahman
Lyrics & Tune : Minar Rahman
Music : Tahsan Khan
Director : Shihab Sikder
Cinematographer : Sharafat Ali Shawkat
Edit & Colour : Ashikul Islam Sabbir
Golpo Production
Label : G Series
Ghum Song Lyrics In Bengali
ঘুম জড়ানো রাতটা ঘিরে
একলা জেগে রই,
আর রোজ সকালে হাসতে থাকা
ফাগুন তুমি কই ?
কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা ?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।
ঘুম জড়ানো পথটা ধরে
হাঁটছি বহুদূর,
আর ক্লান্ত চোখে ভ্রান্তিগুলোর
অবুঝ কোন সুর।
ব্যস্ত শহর বদলে গেছে
থমকে আছে সব,
আর বদলে যাওয়া ভাবনাগুলোর
নিরব কলরব।
কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা ?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।
চার দেয়ালের হাতছানিতে
মোহের ভাঙ্গাগড়া,
আর রোজ বিকেলের সবটা জুড়ে
স্মৃতির পিছুতাড়া।
আনমনেতে প্রশ্নগুলোর
অলস অভিমান,
আর মরচে পড়া হারমনিকায়
ভুলের জয়গান।
কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা ?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।

0 Comments
largest Bangla Lyrics and Guitar Tabs website featuring lyrics, tabs, requests, submit your lyrics and more.